অক্ষয়-প্রিয়দর্শন জুটির কামব্যাক: ‘ভূত বাংলা’-র ট্রেলারে নজর কাড়লেন প্রয়াত আসরানি

অক্ষয়-প্রিয়দর্শন জুটির কামব্যাক: ‘ভূত বাংলা’-র ট্রেলারে নজর কাড়লেন প্রয়াত আসরানি

অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’-র ট্রেলার মুক্তি পেয়েছে। ৩ মিনিট ৩ সেকেন্ডের এই ট্রেলারে অক্ষয়কে অর্জুন আচার্য নামক চরিত্রে দেখা যাচ্ছে, যা ২০২৬ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে চলেছে। ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি এবং প্রায় ২৬ বছর পর তাঁর সঙ্গে পর্দায় ফিরছেন তাবু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও মিথিলা পালকর।

তবে এই ট্রেলারটি ভক্তদের কাছে বিশেষ আবেগঘন হয়ে উঠেছে কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানির উপস্থিতির কারণে। ২০২৫ সালের ২০ অক্টোবর এই প্রবীণ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছবি মুক্তির প্রায় ৬ মাস আগে তাঁর প্রয়াণ ঘটলেও, ট্রেলারে তাঁকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসরানির শেষ কাজ হিসেবে এই সিনেমাটি তাঁর অনুরাগীদের কাছে একটি বিশেষ প্রাপ্তি হতে চলেছে।

হরর-কমেডি ঘরানার এই ছবিতে পরেশ রাওয়ালের অনবদ্য কমিক টাইমিং এবং রাজপাল যাদবের ‘সুন্দর’ চরিত্রটি বাড়তি আকর্ষন যোগ করেছে। ট্রেলারে তাবুর রহস্যময় উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, তিনি এখানে ভূতের চরিত্রে অবতীর্ণ হয়েছেন। ২০০০ সালের সুপারহিট ছবি ‘হেরা ফেরি’-র দীর্ঘ সময় পর অক্ষয় ও তাবুর এই পুনর্মিলন এবং প্রিয়দর্শনের পরিচালনা ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *