অগ্নিমিত্রার হাত ধরে কি এবার আসানসোলে বড়সড় ধস বাম শিবিরে

অগ্নিমিত্রার হাত ধরে কি এবার আসানসোলে বড়সড় ধস বাম শিবিরে

আসানসোল : চব্বিশের লড়াইয়ের আগে আসানসোলের রাজনৈতিক সমীকরণে বড়সড় চমক। রবিবার সকালে উষাগ্রামে প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলে গোপাল বাদ্যকর। সপরিবারে তাঁর এই দলবদল শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন চর্চার জন্ম দিয়েছে।

গোপালবাবুর বাবা মতীশ বাদ্যকর বাম আমলে টানা ১০ বছর আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান ছিলেন। ২০০৬ সাল থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও গোপালবাবু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং অগ্নিমিত্রা পলের বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে বিজেপির হাত শক্ত করাই তাঁর মূল লক্ষ্য।

এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, এই দলবদল আদতে ‘রাম-বাম’ আঁতাতেরই অকাট্য প্রমাণ। অন্যদিকে, অগ্নিমিত্রা পল এই যোগদানকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, উন্নয়নের টানেই মানুষ সততার সাথে বিজেপিতে শামিল হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *