অঘোষিত রাষ্ট্রপতি শাসনের কবলে বাংলা! নির্বাচন কমিশন ও বিজেপিকে বেনজির আক্রমণ মমতার

অঘোষিত রাষ্ট্রপতি শাসনের কবলে বাংলা! নির্বাচন কমিশন ও বিজেপিকে বেনজির আক্রমণ মমতার

বিধানসভা ভোটের মুখে বাংলার প্রশাসনিক রদবদল নিয়ে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি তোপ দেগে তিনি দাবি করেন, রাজ্যে কার্যত ‘জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন’ চালানোর চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে বলে বিস্ফোরক অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রীর দাবি, অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে বহিরাগতদের এনে বাংলার সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা হচ্ছে। এর ফলে সীমান্ত দিয়ে কালো টাকা ও অস্ত্র ঢুকে অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উত্তরবঙ্গ ভাগ করার ‘বিপজ্জনক ষড়যন্ত্র’ এবং এনআরসি-জনশুমারির মাধ্যমে ভোটার বাতিলের চক্রান্ত নিয়েও সরব হন মমতা। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির সমালোচনা করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে তৃণমূলের ১০ প্রতিজ্ঞায় ভরসা রাখার আবেদন জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *