অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারেই ক্ষয়ে যাচ্ছে দাঁত, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারেই ক্ষয়ে যাচ্ছে দাঁত, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

স্মার্টফোনের অত্যধিক ব্যবহার কেবল চোখের নয়, দাঁতেরও মারাত্মক ক্ষতি করছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। বিশেষ করে যারা দীর্ঘসময় মোবাইলে মগ্ন থাকেন, তাদের মধ্যে ঘুমের ঘোরে দাঁতে দাঁত ঘষার প্রবণতা বাড়ছে। এর ফলে দাঁতের উপরিভাগের সুরক্ষা স্তর বা এনামেল দ্রুত ক্ষয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে দাঁত ভেঙে যাওয়ার মতো গুরুতর ঝুঁকি তৈরি করছে।

গবেষকদের মতে, মাথা নিচু করে ফোন স্ক্রল করার সময় ঘাড়ে প্রায় ২৭ কেজি ওজনের চাপ পড়ে, যা চোয়ালের স্বাভাবিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে। এই অতিরিক্ত মানসিক চাপের কারণে দাঁত ও চোয়ালে ব্যথা সৃষ্টি হয়। এছাড়া ফোন ব্যবহারের সময় লালা নিঃসরণ কমে যাওয়ায় মাড়ির রোগ ও ক্যাভিটির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

এই শারীরিক বিপর্যয় রুখতে ফোন ব্যবহারের সময় তা চোখের সোজাসুজি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ একটানা মোবাইল ব্যবহার না করা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। শারীরিক সুস্থতা বজায় রাখতে এবং দাঁতের ক্ষয় রোধে স্মার্টফোনের নিয়ন্ত্রিত ব্যবহার ও সঠিক অঙ্গভঙ্গি মেনে চলা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *