অনলাইন অর্ডারের ২৮টি স্মার্টফোন আত্মসাৎ, গ্রেপ্তার ৩ ব্যবসায়ী
March 6, 20268:36 am

অনলাইন অর্ডারের ২৮টি দামি স্মার্টফোন আত্মসাতের অভিযোগে তিন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানা। কুরিয়র সংস্থার এক ডেলিভারি কর্মী পার্সেল থেকে ফোনগুলো বের করে এই ব্যবসায়ীদের কাছে বিক্রি করত বলে অভিযোগ। প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই ব্যবসায়ীদের আটক করে এবং ধৃতদের কাছ থেকে ২০টি স্মার্টফোন উদ্ধার করেছে।
ঘটনার মূল অভিযুক্ত ডেলিভারি কর্মী পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে তল্লাশি চলছে। কম দামে চোরাই মোবাইল সংগ্রহ করে তা বিক্রির এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাজারে এই ঘটনা গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে।