অনিল আম্বানির ৩,৭১৬ কোটির বিলাসবহুল আবাসন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করল ইডি

অনিল আম্বানির ৩,৭১৬ কোটির বিলাসবহুল আবাসন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে অনিল আম্বানির মুম্বইয়ের পালি হিল স্থিত ১৭ তলা বিশিষ্ট বিলাসবহুল বাসভবন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৬৬ মিটার উঁচু এই প্রাসাদে হেলিপ্যাড, সুইমিং পুল এবং দামি গাড়ির লাউঞ্জসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে। ইডির দাবি, বাসভবনটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩,৭১৬ কোটি টাকা।

তদন্তকারী সংস্থার অভিযোগ, রিলায়েন্স কমিউনিকেশনসের প্রায় ৪০,১৮৫ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি সংক্রান্ত দায় এড়াতেই এই সম্পত্তি একটি পারিবারিক ট্রাস্টে স্থানান্তরিত করা হয়েছিল। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের অর্থ শেল সংস্থার মাধ্যমে তছরুপের অভিযোগে অনিল আম্বানিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি।

এই মামলায় এপর্যন্ত মোট ১৫,৭০০ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করেছে ইডি। তদন্তে উঠে এসেছে যে, যথাযথ যাচাই ছাড়াই বিপুল অঙ্কের ঋণ মঞ্জুর ও তা অন্যত্র সরিয়ে ফেলার প্রক্রিয়া চলেছিল। বর্তমানে রিলায়েন্স হোম ফিন্যান্সের ঋণ বিতরণে অস্বাভাবিক বৃদ্ধি এবং বৃহত্তর আর্থিক অনিয়মের যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *