অনুপ্রবেশকারীদের ঘাড়ধাক্কা দিয়ে তাড়াব: শাহ
March 2, 20269:00 pm

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, প্রত্যেক অনুপ্রবেশকারীকে ঘাড়ধাক্কা দিয়ে রাজ্যছাড়া করা হবে। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের ডাক দিয়ে শাহ দাবি করেন, রবীন্দ্র জয়ন্তীর পরেই বাংলায় নতুন সরকার গঠিত হবে এবং তার জন্য তৃণমূল সরকারকে শেষ ধাক্কাটি দেওয়ার সময় এসে গিয়েছে।