‘অনুপ্রবেশকারীদের রক্ষায় আইন আনবে কংগ্রেস’, আসামে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী মোদির

‘অনুপ্রবেশকারীদের রক্ষায় আইন আনবে কংগ্রেস’, অসমে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী মোদির

বুধবার আসামের গোগামুখে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন যে, কংগ্রেস ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিতে বিশেষ আইন প্রণয়ন করবে। তিনি দাবি করেন, কংগ্রেস রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সংখ্যালঘু করার ষড়যন্ত্র করছে এবং অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করাই তাদের মূল লক্ষ্য। বিজেপি ও এনডিএ জোট এই প্রচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগেই কংগ্রেস এই ধরনের আইন আনার চেষ্টা করেছিল, যা এনডিএ রুখে দেয়। তাঁর মতে, মুসলিম লিগের মতো কংগ্রেসও বিভাজনের রাজনীতি করছে এবং সাধারণ মানুষের চেয়ে নির্দিষ্ট দুটি পরিবারের স্বার্থ রক্ষা করছে। কংগ্রেস প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের সমর্থন দিয়ে আসামের জনবিন্যাস ও সামাজিক সংহতি নষ্ট করতে চাইছে বলে তিনি সভায় অভিযোগ তোলেন।

রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে মোদি জানান, দীর্ঘ ৬০ বছরে কংগ্রেস মাত্র তিনটি সেতু নির্মাণ করেছিল, যেখানে বিজেপি ১০ বছরে পাঁচটি সেতু তৈরি করেছে। কংগ্রেস ক্ষমতার লোভে ব্রহ্মপুত্রের দুই পাড়ের সংযোগ বিচ্ছিন্ন করে সমাজকে বিভক্ত রাখতে চেয়েছিল। তবে বর্তমান সরকার সাধারণ মানুষের সমস্যা উপলব্ধি করে দ্রুত পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সেই প্রতিবন্ধকতা দূর করেছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *