অন্তঃসত্ত্বা কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ না দেওয়ায় নবজাতকের মৃত্যু: ২১১ কোটি টাকা জরিমানা

অন্তঃসত্ত্বা কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ না দেওয়ায় নবজাতকের মৃত্যু: ২১১ কোটি টাকা জরিমানা

চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও অন্তঃসত্ত্বা কর্মীকে বাড়ি থেকে কাজ করার (ডব্লিউএফএইচ) অনুমতি না দেওয়ায় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমেরিকার ওহায়ো প্রদেশের ‘টোটাল কোয়ালিটি লজিস্টিকস’ নামক এক সংস্থার বিরুদ্ধে এই চরম গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত সম্প্রতি ওই সংস্থাকে ২.২৫ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২১১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে ওই তরুণী শারীরিক ঝুঁকির কারণে অফিসের কাছে বাড়িতে বসে কাজ করার আবেদন জানিয়েছিলেন। সংস্থাটি সেই আবেদন খারিজ করে অফিসে আসা বাধ্যতামূলক করে, অন্যথায় বেতন ও স্বাস্থ্যবিমা বাতিলের হুমকি দেয়। বাধ্য হয়ে অফিসে কাজ করার তিন দিনের মাথায় ওই তরুণী অকাল প্রসবের শিকার হন এবং জন্মের মাত্র ৯০ মিনিট পর তাঁর কন্যাসন্তানটি মারা যায়।

ওহাইওর হ্যামিলটন কাউন্টি আদালত এই মর্মান্তিক ঘটনার জন্য সংস্থাকে ৯০ শতাংশ দায়ী বলে গণ্য করেছে। বিচারকদের মতে, কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবই এই প্রাণহানির মূল কারণ। যদিও প্রসবের ঠিক আগমুহূর্তে সংস্থাটি আবেদনের অনুমতি দিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আদালতের কড়া নির্দেশের পর সংস্থাটি নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *