অন্তঃসত্ত্বা নারীকেও ছাড়েনি ভণ্ড বাবা খরাত! পূজার নামে নাশিকে তান্ত্রিকের ভয়াবহ কাণ্ড ফাঁস

অন্তঃসত্ত্বা নারীকেও ছাড়েনি ভণ্ড বাবা খরাত! পূজার নামে নাশিকে তান্ত্রিকের ভয়াবহ কাণ্ড ফাঁস

নাশিকের স্বঘোষিত জ্যোতিষী ও তান্ত্রিক ‘ক্যাপ্টেন’ অশোক খরাতের বিরুদ্ধে এবার এক অন্তঃসত্ত্বা নারীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। সরকারওয়াড়া থানায় দায়ের করা নতুন এই অভিযোগে জানা গেছে, পূজার নামে ওই নারীর স্বামীকে বাইরে বসিয়ে রেখে ভেতরে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে খরাত। এমনকি পরিবারকে খুনের হুমকিও দিয়েছে সে।

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মানুষকে ভয় দেখাতে এই ভণ্ড বাবা নকল সাপ ও বাঘের চামড়া ব্যবহার করত। এসআইটি (SIT) প্রধান তেজস্বিনী সাতপুতে জানান, খরাতের আস্তানা থেকে ইতিমধ্যে ৫৮টি আপত্তিকর ভিডিও, ৮ লক্ষ টাকা নগদ, পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকির একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তান্ত্রিকের এই অঘোরী ও পৈশাচিক কাণ্ডে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *