অন্তরের ডাকেই পশ্চিম এশিয়ার যুদ্ধের ইতি টানবেন ডোনাল্ড ট্রাম্প

অন্তরের ডাকেই পশ্চিম এশিয়ার যুদ্ধের ইতি টানবেন ডোনাল্ড ট্রাম্প

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত শেষের পথে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার সঠিক মুহূর্ত তিনি কীভাবে নির্বাচন করবেন, শুক্রবার সেই রহস্য ফাঁস করেছেন খোদ প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, তার অন্তর যখন যুদ্ধ শেষের সংকেত দেবে, তখনই তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগত অনুভূতির ওপর ভিত্তি করেই তিনি এই বড় পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।

একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে অতিরিক্ত ২,৫০০ নৌসেনা এবং তিনটি যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। যুদ্ধের সমাপ্তির কথা বললেও কার্যত সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার ইঙ্গিতও স্পষ্ট হয়েছে। ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *