অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ষড়যন্ত্রের নালিশ রাষ্ট্রপতির

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ষড়যন্ত্রের নালিশ রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর এক বিস্ফোরক অভিযোগে। তিনি সরাসরি দাবি করেছেন, ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালে দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে। এমনকি তাঁকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি।

রাষ্ট্রপতির এই মন্তব্যের পর পাল্টাপাল্টি যুক্তিতে সরগরম হয়ে উঠেছে ওপার বাংলার রাজনীতি। সাহাবুদ্দিনের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ময়দানে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, ২০২৪ সালের ৫ অগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী ঘটনাক্রমের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও জনসমক্ষে আনা হয়নি এবং তা গোপন রাখা হয়েছে।

জামাত প্রধানের এই ফেসবুক পোস্ট এবং রাষ্ট্রপতির ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে পদ্মাপারে নতুন করে রাজনৈতিক অস্থিরতার কালো মেঘ দেখা দিচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, ৫ অগস্টের কোন অজানা সত্যের দিকে ইঙ্গিত করছেন শফিকুর রহমান? অন্যদিকে, খোদ রাষ্ট্রপতির এই অভিযোগ অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *