অন্ধ্রে এইডস আক্রান্ত নারীকে নৃশংস নির্যাতন: ঘরে ঢুকে ধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দিল পাষণ্ড

অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মাচেরলা শহরে এক ৩৫ বছর বয়সি নারী সরকারি কর্মীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে জল পানের বাহানায় অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ঘরে প্রবেশ করে এবং ছুরি দেখিয়ে তাঁকে জিম্মি করে। নির্যাতিতা এইডস (HIV) আক্রান্ত জানার পর অভিযুক্ত আরও হিংস্র হয়ে ওঠে এবং তাঁর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ওই নারী দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। তাঁর ভাইপো ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে স্বজনদের খবর দিলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নক্কারজনক এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও নারী নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে চারটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। দিনের আলোয় প্রকাশ্য জনপদে এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।