অপারেশন সিঁদুর ২.০ শুরু করল ভারতীয় সেনা আর বাঁচতে পারবে না পাকিস্তান

নিউ দিল্লি: মে ২০২৫-এর সেই ভয়াবহ স্মৃতি কি ভুলে গেল প্রতিবেশী দেশ? কার্গিল থেকে শুরু করে অপারেশন সিঁদুর— বারবার ধাক্কা খেয়েও শিক্ষা নেয়নি ইসলামাবাদ। এবার তাদের চূড়ান্ত শিক্ষা দিতে এবং সন্ত্রাসবাদের নামনিশানা মুছে ফেলতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন সিঁদুর ২.০’। পশ্চিমী কমান্ডের শীর্ষ সেনাকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো রেয়াত নয়, পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে ভারত।
ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার এবং ২ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের দাবি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রাসঙ্গিকতা বজায় রাখতেই পাক সেনা অনবরত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু এবার আর শুধু আত্মরক্ষা নয়, বরং আক্রমণাত্মক মেজাজে ঘাতক ব্যাটালিয়ন ও অত্যাধুনিক ড্রোন নিয়ে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারত।
সেনা সূত্রে খবর, অপারেশন সিঁদুর ২.০-এর মাধ্যমে এমন এক মরণ কামড় দেওয়া হবে যা পাকিস্তান কোনোদিন ভুলতে পারবে না। ভারতের কড়া বার্তা, পাকিস্তানের তথাকথিত ‘নিউক্লিয়ার কার্ড’ আসলে একটি অন্তঃসারশূন্য ভয় ছাড়া আর কিছুই নয়। যুদ্ধের ময়দানে ভারতের এই নতুন রণকৌশল এবং ড্রোন প্রযুক্তির সামনে শত্রুসেনার পালানোর পথ থাকবে না।
ভারতীয় সেনার এই চূড়ান্ত সতর্কবার্তার পর সীমান্তে উত্তেজনা চরমে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মে মাসের অপারেশনের পর এবার আরও বড় কোনো সামরিক পদক্ষেপের পথে হাঁটছে নয়াদিল্লি। এখন দেখার, ভারতীয় সেনার এই ‘নির্ণায়ক’ লড়াইয়ের সামনে পাকিস্তান কতক্ষণ টিকে থাকতে পারে।