অপেক্ষার শেষ আজ? তালিকায় কতজনের নাম, মুখ খুললেন মনোজ আগরওয়াল

অপেক্ষার শেষ আজ? তালিকায় কতজনের নাম, মুখ খুললেন মনোজ আগরওয়াল

রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে সোমবার রাতে প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার নামগুলো খতিয়ে দেখছেন। সোমবার রাত ৯টা থেকে এই তালিকাটি শুধুমাত্র অনলাইনে দেখা যাবে এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে এর মুদ্রিত সংস্করণ পাওয়া যাবে।

মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, বর্তমানে নির্ধারিত ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে চূড়ান্ত তালিকায় বিচারকদের ই-স্বাক্ষর সম্বলিত কতগুলি নাম থাকবে, সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি। কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়ায় প্রায় ১০ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে নাম বাদ গেলে ভোটাররা হাইকোর্ট নির্ধারিত ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন।

নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে কমিশন স্পষ্ট করেছে যে, ভোটগ্রহণের দিন বুথের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং সেখানে পুলিশের কোনো ভূমিকা থাকবে না। এছাড়া বুথে ওয়েব ক্যামেরা কাজ না করলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ বা রিপোল করা হবে। ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকার পর অবশিষ্ট ৬০ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি করতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *