অবশেষে অ্যাকাউন্টে টাকা যুবসাথীর, বকেয়া পাওনা নিয়ে বড় ঘোষণা নবান্নের

অবশেষে অ্যাকাউন্টে টাকা যুবসাথীর, বকেয়া পাওনা নিয়ে বড় ঘোষণা নবান্নের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, শুক্রবার থেকে রাজ্যের যুবসাথী প্রকল্পের অবশিষ্ট আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে। সরকার নির্ধারিত বরাদ্দের টাকা যাদের অ্যাকাউন্টে এখনও জমা পড়েনি, সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ চলছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

তবে এই ঘোষণা সত্ত্বেও এদিন রাত পর্যন্ত বহু আবেদনকারী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, প্রযুক্তিগত কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে। তাই সকল উপভোক্তাকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যোগ্য সকল আবেদনকারীর কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *