অবশেষে খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের
March 5, 20266:11 pm

আমেরিকা ও ইজরায়েলের হামলায় মৃত্যু হওয়া ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সইও করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। এ ব্যাপারে ভারত সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছিল কংগ্রেস।