অবশেষে NIA আদালতে বেলডাঙা কাণ্ডের ধৃত সাত
February 27, 202610:06 am

নিউজ ডেস্ক
দীর্ঘ টালবাহানা এবং তিন-তিনবার আদালতের নির্দেশ এড়ানোর পর অবশেষে বেলডাঙা কাণ্ডে ধৃত সাত অভিযুক্তকে কলকাতায় নিয়ে এল মুর্শিদাবাদ জেলা পুলিশ। পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাবের অজুহাত দেখিয়ে এতদিন তাঁদের বহরমপুর জেল থেকে স্থানান্তর করা না হলেও, শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁদের এনআইএ (NIA) আদালতে পেশ করা হচ্ছে।
বিচারক সুকুমার রায়ের কড়া নির্দেশের পর আজই ওই সাতজনকে সশরীরে আদালতে হাজির করানোর কথা। এর আগে পর পর তিনবার আদালতের সমন থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের কলকাতায় আনতে ব্যর্থ হয়েছিল। আজ বড় কোনো বিপত্তি ছাড়াই অভিযুক্তদের নিয়ে আসা সম্ভব হওয়ায় বেলডাঙা মামলার শুনানিতে এবার বড়সড় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর।