অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে মজুত ২৫টি গ্যাস সিলিন্ডার হানা দিয়ে পর্দাফাঁস করল প্রশাসন

অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে মজুত ২৫টি গ্যাস সিলিন্ডার হানা দিয়ে পর্দাফাঁস করল প্রশাসন

দেশজুড়ে তীব্র রান্নার গ্যাস সংকটের মাঝেই মধ্যপ্রদেশের ছাতারপুরে এক চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। বিশ্বনাথ কলোনি এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ ও খাদ্য দফতর ২৫টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলোর মধ্যে তিনটি ভর্তি এবং ২২টি খালি ছিল।

প্রশাসনের প্রাথমিক ধারণা, সরকারি নিয়ম লঙ্ঘন করে এবং সম্ভাব্য কালোবাজারির উদ্দেশ্যেই এত বিপুল পরিমাণ সিলিন্ডার ওই বাড়িতে মজুত করা হয়েছিল। বর্তমানে উদ্ধার হওয়া সবকটি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

বর্তমানে দেশে এলপিজি সরবরাহে টানাপোড়েন চলায় সরকার বুকিংয়ের নিয়মে বদল এনেছে। এখন থেকে একটি সিলিন্ডার নেওয়ার অন্তত ২৫ দিন পর পরবর্তী সিলিন্ডার বুক করা যাচ্ছে। এই সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে অবৈধভাবে গ্যাস মজুত বা কালোবাজারি করতে না পারে, সেজন্য দেশজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *