অবিশ্বাস ও পাকিস্তানের প্রতি মার্কিন প্রেম, ভারতের আমেরিকান যুদ্ধবিমান না কেনার আসল কারণ জানুন
March 5, 20266:49 am

রিপোর্টে দাবি, যুদ্ধক্ষেত্রে স্বায়ত্বশাসন নিয়ে উদ্বেগের কারণে একাধিকবার প্রস্তাব পাওয়ার পরও ভারত কখনও আমেরিকান যুদ্ধবিমান কেনেনি। মার্কিন যুদ্ধবিমান কেনার অর্থ আমেরিকান খুচরা যন্ত্রাংশ এবং অনুমোদনের উপর নির্ভরতা হতে পারে। ঐতিহাসিক অবিশ্বাসও এতে ভূমিকা পালন করে কারণ ঠাণ্ডা যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানকে যুদ্ধবিমান সরবরাহ করেছিল এবং ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষার পর ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।