অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কুরুচিকর এবং প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই ধরনের বক্তব্যের মাধ্যমে নির্বাচনী আদর্শ আচরণবিধি সরাসরি লঙ্ঘন করা হয়েছে। রবিবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া চিঠিতে একটি ভিডিও ফুটেজের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে সাংসদকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ‘দাদাগিরি খতম’ করার মতো বিতর্কিত শব্দ ব্যবহার করতে শোনা গিয়েছে। বিজেপির দাবি, রাজনৈতিক স্বার্থে এবং ভয় ও ঘৃণার পরিবেশ তৈরি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এর ফলে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

নির্বাচন কমিশনের কাছে বিজেপি আর্জি জানিয়েছে যেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বকে ভবিষ্যতে এমন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ভাষা তৃণমূলের সংস্কৃতিকেই প্রতিফলিত করে। এই ঘটনার প্রেক্ষিতে কমিশন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *