অল্লু অর্জুনের হাত ধরে কি তেলুগু সিনেমায় অনুষ্কা শর্মার অভিষেক? জল্পনা তুঙ্গে

অল্লু অর্জুনের হাত ধরে কি তেলুগু সিনেমায় অনুষ্কা শর্মার অভিষেক? জল্পনা তুঙ্গে

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বলিপাড়ার গুঞ্জন, পরিচালক অ্যাটলির আগামী মেগা প্রজেক্টে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে তাকে। সবকিছু ঠিক থাকলে এই বিগ বাজেট সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্রের মাধ্যমেই তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখবেন বিরাট-পত্নী।

পরিচালক অ্যাটলির ‘এএ২২’ নামক এই ছবিতে অভিনয়ের বিষয়ে নির্মাতারা ইতিমধ্যেই অনুষ্কার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। এর আগে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে চর্চা হলেও তা আলোর মুখ দেখেনি। এবার অল্লু অর্জুনের সঙ্গে তার জুটি বাঁধার খবর ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্যারালাল ইউনিভার্সের প্রেক্ষাপটে নির্মিতব্য এই ছবিতে দীপিকা পাড়ুকোন এবং খলচরিত্রে রশ্মিকা মন্দানার থাকার সম্ভাবনা রয়েছে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সাই অভয়ঙ্কর। আগামী ৮ এপ্রিল পরিচালকের জন্মদিনে ছবির প্রথম ঝলক বা টিজার মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর অনুষ্কার এই সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে চলচ্চিত্র মহলে এখন টানটান উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *