অশান্তি করলেই কড়া দাওয়াই! দুষ্কৃতীদের হাড়হিম করা হুঁশিয়ারি দিলেন মালদার নতুন পুলিশ সুপার

অশান্তি করলেই কড়া দাওয়াই! দুষ্কৃতীদের হাড়হিম করা হুঁশিয়ারি দিলেন মালদার নতুন পুলিশ সুপার

আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার আইনশৃঙ্খলার রাশ শক্ত করতে এবার কোমর বেঁধে ময়দানে নামল জেলা পুলিশ প্রশাসন। রবিবার মানিকচক থানা পরিদর্শনে গিয়ে একযোগে হুঙ্কার ছাড়লেন মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং এবং মালদা রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের সময় কোনো ধরণের সমাজবিরোধী কার্যকলাপ বা অশান্তি বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীদের প্রতি কঠোর বার্তা দিয়ে পুলিশ সুপার জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই নেওয়া হবে চরম আইনি পদক্ষেপ। এদিন থানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্তারা। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আমজনতার পূর্ণ সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন। পুলিশি তৎপরতার এই কঠোর মেজাজে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *