আসামের কার্বি আংলংয়ে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান

অসমের কার্বি আংলংয়ে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান

আসামের জোরহাট থেকে প্রশিক্ষণে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের দাবি, পাহাড়ের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়ার পরই ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। ঘটনার পর থেকেই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে বায়ুসেনা।

দুর্ঘটনার সময় বিমানে থাকা পাইলটদের অবস্থা সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযান জারি রয়েছে। রাশিয়ার তৈরি এই টুইন-ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাহাড়ি দুর্গম এলাকায় উদ্ধারকারী দল পৌঁছানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *