আসামের বায়ুসেনা ঘাঁটিতে পাক চরের হানা! চাঞ্চল্যকর তথ্যের লোভে গ্রেপ্তার যুবক
March 23, 20268:41 am

দেশজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানের এক বিশাল চর নেটওয়ার্কের পর্দাফাঁস করল রাজস্থান গোয়েন্দা পুলিশ। রাজস্থানের পর এবার আসামের ডিব্রুগড় বায়ুসেনা ঘাঁটি থেকে গ্রেপ্তার করা হয়েছে সুমিত কুমার নামে এক কর্মীকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা সুমিত গত ৩ বছর ধরে ভারতীয় বায়ুসেনার অতি গোপনীয় নথি পাচার করছিল পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে।
জানুয়ারি মাসে রাজস্থানের জয়সলমীর থেকে ঝবরা রাম নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। গোয়েন্দাদের দাবি, ২০২৩ সাল থেকে সুমিত টাকার বিনিময়ে বায়ুসেনা ঘাঁটির সিভিল ওয়ার্ক ও সামরিক বিন্যাস সংক্রান্ত তথ্য সমাজমাধ্যমের মাধ্যমে পাকিস্তানে পাঠাত। প্রয়াগরাজে তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে।