আসামের রাজনীতিতে বড় ভূমিকম্প! হিমন্তের দুর্গ কাঁপাতে ৬ দলের সঙ্গে হাত মেলালো কংগ্রেস

অসমের রাজনীতিতে বড় ভূমিকম্প! হিমন্তের দুর্গ কাঁপাতে ৬ দলের সঙ্গে হাত মেলালো কংগ্রেস

গুয়াহাটি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসামে মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস। বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া টক্কর দিতে একজোট হয়েছে ৬টি রাজনৈতিক দল। রায়জোর দল এবং আসাম জাতীয় পরিষদের মতো প্রভাবশালী আঞ্চলিক শক্তির সঙ্গে কংগ্রেসের এই নতুন রসায়ন এনডিএ শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

কংগ্রেস এবার রাজ্যে প্রায় ১০০টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোটসঙ্গীদের জন্য। বিশেষ করে উজানি আসামে অহোম ভাবাবেগকে হাতিয়ার করে বিজেপির জয়রথ থামানোই এই জোটের মূল লক্ষ্য। গৌরব গগৈ, লুরিন গগৈ এবং অখিল গগৈ—এই তিন ‘গগৈ’ ফ্যাক্টরকে কাজে লাগিয়ে ভোটের সমীকরণ বদলে দিতে মরিয়া বিরোধী শিবির।

বিজেপি যখন জনতাত্ত্বিক পরিবর্তনের ইস্যু তুলে মেরুকরণের রাজনীতিতে শাণ দিচ্ছে, তখন কংগ্রেস ছোট ছোট দলগুলোকে পাশে নিয়ে সামাজিক-রাজনৈতিক ভারসাম্যের নতুন কৌশল সাজিয়েছে। লোকসভা নির্বাচনে জোড়হাটে গৌরব গগৈয়ের জয় যে আত্মবিশ্বাস জুগিয়েছিল, সেই পথেই এবার বিধানসভা জয়ের ব্লু-প্রিন্ট তৈরি করছে হাত শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *