আসামে ঘাসফুলের বড় ধামাকা, মধ্যরাতে ১৭ প্রার্থীর তালিকা প্রকাশ করলেন মমতা অভিষেক

আসাম বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বড় চাল দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার মধ্যরাতে প্রথম দফার ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির। পশ্চিমবঙ্গের পর এবার পড়শি রাজ্যে জমি শক্ত করতে কোমর বেঁধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবারের নির্বাচনে আসামে একাই ৫১টি আসনে লড়াইয়ের ডাক দিয়েছে তৃণমূল। বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বাজিমাত করতে মরিয়া তারা। দলের হেভিওয়েট প্রার্থীদের তালিকায় যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনই রয়েছে জয়ের রণকৌশল।
তৃণমূলের হয়ে প্রচারে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রচারক তালিকায় রয়েছেন শত্রুঘ্ন সিনহার মতো তারকা এবং বাংলার একঝাঁক সাংসদ ও মন্ত্রী। ২০২৬ সালের এই নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের লড়াইয়ের মাঝে তৃণমূলের এই এন্ট্রি আসামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিচে প্রথম দফার ১৭ জন প্রার্থীর তালিকা দেওয়া হলো
১. বাওখুংরি – উদাংস্রি নারজারি
২. বিলাসিপাড়া – মোমিনুর ইসলাম
৩. জালেশ্বর – আরিফ আখতার আহমেদ
৪. অভয়াপুরি – কৌশিক রঞ্জন দাস
৫. বাজালি – কল্যাণী কলিতা
৬. চামারিয়া – দুলু আহমেদ
৭. বোকো-চায়গাঁও – ভোগলাল রাভা
৮. পালাশবাড়ি – বিকাশ নাথ যোগী
৯. বরখেত্রী – আমিরুল ইসলাম
১০. গোরেশ্বর – রাজন চৌহান
১১. মঙ্গলদৈ – হরে কৃষ্ণ ডেকা
১২. ধেমাজি – নরেন্দ্র কুমার পাও
১৩. ডিগবয় – জিতেন নাগ
১৪. মাকুম – দিলীপ মোরান
১৫. উদারবন্দ – তাপস দাস
১৬. কাটিগড় – ফজলুর রহমান লস্কর
১৭. সোনাই – শাহাজাহান লস্কর
আসামে ৯ এপ্রিল ভোটগ্রহণ। বাঙালি আবেগকে হাতিয়ার করে এবার উত্তর-পূর্বের এই রাজ্যে কতটা প্রভাব ফেলতে পারে ঘাসফুল শিবির, সেটাই এখন দেখার।