আসামে জয়ের হুঙ্কার শাহের, ৯০ পারের টার্গেট নিয়ে শুরু ভোট প্রচার
March 29, 20265:46 pm

গুয়াহাটির রাজপথে জনজোয়ার ভাসিয়ে জয়ের আগাম ঘোষণা করলেন অমিত শাহ। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে এবার আসামে বড় ব্যবধানে ক্ষমতায় ফেরার লক্ষ্য স্থির করেছে বিজেপি। দুই দিনের সফরে আসাম পৌঁছেই স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মোদি ও হিমন্তের যুগলবন্দিতে রাজ্য থেকে বিদায় নিয়েছে অশান্তি, পরিবর্তে এসেছে উন্নয়নের জোয়ার। বিশ্বমানের পরিকাঠামো আর শান্তির বাতাবরণই এনডিএ জোটকে ৯০টির বেশি আসন এনে দেবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। ডিলিমিটেশনের পর প্রথম এই নির্বাচনে শাহের রোড-শো ঘিরে নতুন করে রাজনৈতিক পারদ চড়ল উত্তর-পূর্বের এই রাজ্যে।