আসামে ‘লুট-তন্ত্র’ চালাচ্ছে একটি পরিবার, মুখ্যমন্ত্রী হিমন্তকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর

অসমে ‘লুট-তন্ত্র’ চালাচ্ছে একটি পরিবার, মুখ্যমন্ত্রী হিমন্তকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর

আসামের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার নাজিরা ও টিংখংয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় তিনি দাবি করেন, রাজ্যে একটি নির্দিষ্ট পরিবার সমস্ত সম্পদ লুট করছে। সাধারণ মানুষের অধিকার খর্ব করে খনি ও জমি বড় শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে তিনি বিজেপি সরকারকে সরাসরি অভিযুক্ত করেন।

ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারকে ‘ডবল-গোলামি’ সরকার হিসেবে আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে শাসন চালাচ্ছেন। তাঁর অভিযোগ, আসামে বর্তমানে মাফিয়া এবং সিন্ডিকেট-রাজ চলছে, যেখানে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত। এমনকি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের ভয় দেখিয়ে মহিলাদের জনসভায় আসতে বাধ্য করা হচ্ছে বলেও তিনি জনসভা থেকে দাবি করেন।

আপার আসামের চা-শ্রমিকদের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা জানান, নির্বাচনের আগে দেওয়া মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। আসামের সমৃদ্ধ সংস্কৃতি ও জনসম্পদ রক্ষার লড়াইয়ে কংগ্রেস পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। রাজ্যের সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাওয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন এই কংগ্রেস নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *