আসাম বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় এগিয়ে হিমন্ত, তরুণ প্রজন্মের পছন্দ গৌরব

অসম বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় এগিয়ে হিমন্ত, তরুণ প্রজন্মের পছন্দ গৌরব

আসাম বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ‘স্টেট ভাইব’ জনমত সমীক্ষায় শাসক জোট এনডিএ-র পাল্লা ভারী দেখা যাচ্ছে। ভোট ভাইব এলএলপি-র এই সমীক্ষা অনুযায়ী, বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জনসমর্থনে এগিয়ে থাকলেও কড়া টক্কর দিচ্ছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউ (CATI) পদ্ধতিতে রাজ্যের ২,৬১৬ জনের মতামতের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে ত্রুটির সীমা ধরা হয়েছে ±৩ শতাংশ।

রাজ্য সরকারের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রায় ৫৫.৬ শতাংশ মানুষ। বিশেষত তফসিলি জাতি ও প্রবীণদের মধ্যে সরকারের জনপ্রিয়তা লক্ষ্যণীয়। তবে মুসলিম সম্প্রদায়ের ৪৪ শতাংশ এবং ১৮-২৪ বছর বয়সিদের একটি বড় অংশ বর্তমান সরকারের কাজে অসন্তুষ্ট। লিঙ্গভেদেও মতামতের ভিন্নতা রয়েছে; মহিলাদের ৫১ শতাংশ হিমন্ত বিশ্বশর্মাকে সমর্থন করলেও পুরুষ ভোটারদের মধ্যে ৪৭ শতাংশের পছন্দ গৌরব গগৈ।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে হিমন্ত বিশ্বশর্মা ৪৬.৬ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে থাকলেও গৌরব গগৈ ৪১.৭ শতাংশ ভোট পেয়ে ব্যবধান কমিয়ে এনেছেন। উল্লেখযোগ্যভাবে, তরুণ ভোটারদের ৬১ শতাংশ গগৈকে সমর্থন জানিয়েছেন। সাধারণ শ্রেণি ও ওবিসি ভোটাররা হিমন্তের পক্ষে থাকলেও সংখ্যালঘু ও যুব সম্প্রদায়ের সমর্থন কংগ্রেসের পালে হাওয়া দিচ্ছে। আসন্ন নির্বাচন বিজেপির জন্য যেমন অগ্নিপরীক্ষা, তেমনি কংগ্রেসের জন্য ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *