অসাধ্য সাধন: বালুরঘাট জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে জোড়া লাগল প্রৌঢ়ার ভাঙা হাড়

অসাধ্য সাধন: বালুরঘাট জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে জোড়া লাগল প্রৌঢ়ার ভাঙা হাড়

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে নজির গড়লেন চিকিৎসকরা। খিদিরপুর এলাকার বাসিন্দা কল্যাণী বক্সি নামে এক প্রৌঢ়া দুর্ঘটনায় পড়ে পা মারাত্মকভাবে জখম করেন, যার ফলে তাঁর কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রধান হাড়টি দুই টুকরো হয়ে গিয়েছিল। হাসপাতালের সুপার বাসুদেব মণ্ডলের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ মেডিক্যাল টিম দীর্ঘ প্রচেষ্টার পর সফলভাবে সেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম হয়েছেন।

এই চিকিৎসার সবথেকে উল্লেখযোগ্য দিক হলো, অত্যন্ত ব্যয়বহুল ও জটিল এই অস্ত্রোপচারটি সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন ছিল, তা ওই পরিবারের পক্ষে বহন করা আসাম্ভব ছিল। হাসপাতালের এই মানবিক উদ্যোগে প্রৌঢ়ার পরিবার চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

চিকিৎসকদের মতে, সফল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সঠিক পুনর্বাসন ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে তিনি খুব শীঘ্রই পুনরায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সরকারি পরিকাঠামো ব্যবহার করে সাধারণ মানুষকে এমন উন্নত মানের পরিষেবা প্রদান জেলা হাসপাতালের মুকুটে এক নতুন পালক যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *