অস্ট্রেলিয়ার কার্ল যা দেখলেন তা অবিশ্বাস্য ভারতের ওষুধের দামে অবাক গোটা বিশ্ব

ভারতে ওষুধের দাম এত কম হতে পারে তা কল্পনাও করতে পারেননি অস্ট্রেলীয় পর্যটক কার্ল অ্যান্ড্রু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভারতের ওষুধের বাজার ও এর অবিশ্বাস্য সস্তা দাম নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন।
কার্ল অ্যান্ড্রু জানান, আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার তুলনায় ভারতে ওষুধের দাম অভাবনীয়ভাবে কম। ভিডিওতে তিনি নির্দিষ্ট কিছু ওষুধের উদাহরণ দিয়ে দেখান যে, যে ওষুধ বিদেশে কিনতে পকেট খালি হয়ে যায়, ভারতে তা পাওয়া যাচ্ছে নামমাত্র মূল্যে। তিনি জানান, অ্যামোক্সিলিন ও মেটফরমিনের মতো প্রয়োজনীয় ওষুধ এখানে যথাক্রমে মাত্র ১২৩ টাকা ও ৪৪ টাকায় পাওয়া যাচ্ছে। কার্লের মতে, ভারতের এই সাশ্রয়ী ওষুধের বাজার সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, বিদেশে সাধারণ মানুষের থেকে ওষুধের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন, সরকারি জনৌষধি কেন্দ্র থেকে ওষুধ কিনলে এই খরচ আরও ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। গুণমান বজায় রেখেও কীভাবে ভারত এত কম দামে বিশ্বমানের ওষুধ সরবরাহ করছে, তা দেখে মুগ্ধ কার্ল অ্যান্ড্রু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের লক্ষ লক্ষ মানুষ।