অ্যাকশনে কমিশন: বাংলায় রেকর্ড ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক

অ্যাকশনে কমিশন: বাংলায় রেকর্ড ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে রাজ্যে প্রায় ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজরদারি চালাতে রেকর্ড সংখ্যক ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অন্যান্য নির্বাচনী রাজ্যের তুলনায় অনেকটাই বেশি।

কমিশন সূত্রে জানা গেছে, কেবল ভোটগ্রহণ নয়, ভোট-পরবর্তী হিংসা রুখতেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর ২৯ এপ্রিলের পরবর্তী সময়েও রাজ্যে প্রায় ৭০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ৫০০ কো ম্পা নি বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা এবং ২০০ কো ম্পা নি ইভিএমের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

রাজ্যের সংবেদনশীল বুথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কমিশন। অতীতে অশান্তির ইতিহাস রয়েছে এমন অঞ্চলগুলোকে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে। মূলত ভোটারদের আস্থা ফেরাতে এবং নির্বাচনের পরেও শান্তি বজায় রাখতেই কমিশন এবার এমন নজিরবিহীন ও বহুমুখী নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *