অ্যাকাউন্ট নম্বর না বদলেই বদলে যাবে ব্যাংক, গ্রাহকদের জন্য আরবিআইয়ের বড় উপহার

অ্যাকাউন্ট নম্বর না বদলেই বদলে যাবে ব্যাংক, গ্রাহকদের জন্য আরবিআইয়ের বড় উপহার

মোবাইল নম্বর পোর্টেবিলিটির মতো এবার ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)। অর্থাৎ, গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর একই থাকবে, কিন্তু তিনি চাইলে বর্তমান ব্যাংকের পরিষেবা পছন্দ না হলে অন্য ব্যাংকে চলে যেতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের ‘পেমেন্টস ভিশন ২০২৮’ (Payments Vision 2028)-এর আওতায় এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকদের আর একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনা বা বার্ষিক চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে হবে না।

আরবিআইয়ের এই নতুন পরিকল্পনায় ‘পেমেন্ট সুইচিং সার্ভিস’ (PaSS) নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেন এক জায়গা থেকেই পরিচালনা করতে পারবেন। বিশেষ করে যাদের স্যালারি অ্যাকাউন্ট, ঋণের ইএমআই বা ইনস্যুরেন্স প্রিমিয়াম কোনো নির্দিষ্ট ব্যাংকের সাথে যুক্ত, তারা অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন না করেই অন্য ব্যাংকের উন্নত পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে ব্যাংকিং পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

কেবল দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও বড়সড় বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। জি-২০ দেশগুলোর মান বজায় রেখে বিদেশি মুদ্রার লেনদেনে যে প্রযুক্তিগত জটিলতা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে। এতে প্রবাসী ভারতীয় এবং ব্যবসায়ীদের বিদেশের সাথে লেনদেনে সময় ও ব্যয় উভয়ই কমবে। এই ব্যবস্থার ফলে ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহক টানতে ব্যাংকগুলো তাদের পরিষেবার মান বাড়াতে ও চার্জ কমাতে বাধ্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *