আইডিবিআই ব্যাংকে ১৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, স্নাতক পাশেই চাকরির সুযোগ

আইডিবিআই ব্যাংকে ১৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, স্নাতক পাশেই চাকরির সুযোগ

আইডিবিআই (IDBI) ব্যাংক দেশজুড়ে তাদের বিভিন্ন শাখায় ১৩০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ১১০০টি পদ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘ও’) এবং ২০০টি পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘এ’) পদের জন্য বরাদ্দ করা হয়েছে। আজ, ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ স্নাতক হতে হবে; তবে সংরক্ষিত শ্রেণির জন্য ৫৫ শতাংশ নম্বরই যথেষ্ট। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ গ্রহণ করা হবে। এই পরীক্ষা আগামী ১২ এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফল প্রার্থীদের বার্ষিক বেতন বা সিটিসি ৬.১৪ লক্ষ থেকে ৬.৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। ইচ্ছুক প্রার্থীরা আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। ব্যাংকিং পরিষেবা আরও উন্নত করতেই এই বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *