আইপিএল-এর আগে পেস বিভাগে রদবদল, হর্ষিতের বিকল্প খুঁজছে কেকেআর

আইপিএল-এর আগে পেস বিভাগে রদবদল, হর্ষিতের বিকল্প খুঁজছে কেকেআর

ডান পায়ের চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর সম্প্রতি তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হর্ষিতের এই অনুপস্থিতি কেকেআর শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে, কারণ সুস্থ হতে তাঁর দীর্ঘ সময় লাগবে।

এই শূন্যস্থান পূরণে চেন্নাই সুপার কিংসের দুই প্রাক্তন পেসার সিমারজিৎ সিং ও কেএম আসিফের দিকে নজর দিয়েছে নাইট কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন সন্দীপ ওয়ারিয়রও। বুধবার ইডেন গার্ডেন্সে কেকেআরের অনুশীলনে আসিফ ও ওয়ারিয়রকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল। অন্যদিকে, মুম্বইয়ে প্রথম পর্বের ট্রায়ালে নিজের গতি ও ইয়র্কারে স্কাউটদের মুগ্ধ করেছেন সিমারজিৎ।

পাশাপাশি, লঙ্কান পেসার মাথিশা পাথিরানার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোট সারিয়ে উঠলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে এখনও ছাড়পত্র পাননি তিনি। অন্যদিকে, বিসিসিআই-এর নির্দেশনায় মুস্তাফিজুর রহমানকেও পাচ্ছে না কলকাতা। তাঁর পরিবর্তে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে ইতিমধ্যেই দলে অন্তর্ভুক্ত করেছে নাইট রাইডার্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *