আইপিএল টিকিট ইস্যুতে সরব বিধায়করা, বিধানসভায় ভিআইপি মর্যাদার দাবি

আইপিএল টিকিট ইস্যুতে সরব বিধায়করা, বিধানসভায় ভিআইপি মর্যাদার দাবি

বেঙ্গালুরুতে আইপিএল ২০২৬-এর আসর বসার আগেই টিকিটের দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে কর্নাটক রাজনীতিতে। কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাশপ্যনভর বিধানসভার স্পিকারের কাছে দাবি জানিয়েছেন যে, প্রতিটি বিধায়ককে অন্তত পাঁচটি করে ম্যাচের টিকিট দিতে হবে। তাঁর অভিযোগ, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সরকারের থেকে জমি ও নিরাপত্তা নিলেও জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান দিচ্ছে না।

বিধায়কের যুক্তি, তাঁরা ভিআইপি মর্যাদার অধিকারী, তাই সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা বা সাধারণ গ্যালারিতে বসা তাঁদের পক্ষে সম্ভব নয়। টিকিট কালোবাজারি রুখতে এবং বিধায়কদের জন্য স্টেডিয়ামে আলাদা বসার জায়গা নিশ্চিত করতে তিনি স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন। গতবার লাইনে দাঁড়িয়ে হেনস্থা হওয়ার অভিজ্ঞতার কথাও তিনি সংবাদমাধ্যমকে জানান।

এই ইস্যুতে শাসক দলের বিধায়ককে সমর্থন জানিয়েছেন বিজেপি নেতা আর অশোকও। তিনি প্রশ্ন তোলেন, সরকার স্বল্প মূল্যে জমি দেওয়া সত্ত্বেও কেন টিকিটের আকাশছোঁয়া দাম এবং বিধায়কদের ব্রাত্য রাখা হচ্ছে। জনপ্রতিনিধিদের এই ভিআইপি সংস্কৃতির দাবি ঘিরে ইতিমধ্যেই জনমানসে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *