আইপিএল প্রস্তুতির চাপে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিলেন না বৈভব সূর্যবংশী

আইপিএল প্রস্তুতির চাপে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিলেন না বৈভব সূর্যবংশী

আইপিএলের আসন্ন মরসুমের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় চলতি বছরের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না বিহারের ১৪ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নাগপুরে রাজস্থান রয়্যালসের প্রি-সিজন ক্যাম্পে অনুশীলনে মগ্ন থাকায় তিনি পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছিলেন। বিহারের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এনকে সিনহা নিশ্চিত করেছেন যে, সিবিএসই-র নিয়ম অনুযায়ী বৈভবকে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন, এই মুহূর্তে ক্রিকেটের অগ্রাধিকারই সবচেয়ে বেশি। তাঁর মতে, নিয়মিত স্কুলে গেলে বৈভব ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু পরীক্ষার চাপে খেলার মনোযোগ নষ্ট হোক তা তাঁরা চাননি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে নজর কাড়া বৈভব এখন পুরোপুরি আইপিএলের বড় মঞ্চের জন্য নিজেকে তৈরি করছেন।

স্কুল কর্তৃপক্ষ আশা করেছিল বৈভব পরীক্ষায় বসবে, তবে পেশাদার ক্রিকেটের ব্যস্ততা ও ম্যাচ অনুশীলনের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। বৈভবের পরিবার জানিয়েছে, এ বছর বিরতি নিলেও আগামী বছর তিনি পুনরায় পরীক্ষায় বসার পরিকল্পনা করেছেন। আপাতত বড় লক্ষ্য সামনে রেখে পড়াশোনা ও পেশাদার খেলার মধ্যে ক্রিকেটাকেই বেছে নিয়েছেন এই তরুণ তুর্কি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *