আইপিএল শুরুর আগেই বিতর্কে হার্দিক পান্ডিয়া, মাহিকার সঙ্গে ভিডিও ভাইরাল

আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএল অভিযান শুরু করতে যাচ্ছে। তবে মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলের একটি প্রচারমূলক অনুষ্ঠানে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ নাচের দৃশ্য ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি গানের তালে নাচের সময় হার্দিক আচমকা মাহিকাকে জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ডের সামনেই এই ঘটনা ঘটে, যা অনেক ভক্তের কাছে অস্বস্তিকর মনে হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করছেন।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স গত কয়েক আসরে প্রত্যাশিত সাফল্য পায়নি। ২০২৫ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নেওয়ার পর এবার হার্দিকের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে অধিনায়কের এই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা দলের মনোসংযোগে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়।