আইফোনকে টেক্কা দিতে এল স্যামসাংয়ের বাহুবলী ফোন S26 Ultra

আইফোনকে টেক্কা দিতে এল স্যামসাংয়ের বাহুবলী ফোন S26 Ultra

টেক দুনিয়ায় বছরের সবথেকে বড় ধামাকা নিয়ে হাজির স্যামসাং। আজ সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘Galaxy Unpacked 2026’ ইভেন্টে পর্দা উঠল বহুপ্রতিক্ষিত Samsung Galaxy S26 Ultra-র। এই ফ্ল্যাগশিপ ফোনটি সরাসরি টক্কর দিতে চলেছে অ্যাপলের আগামী iPhone 18 Pro Max-কে।

কখন এবং কোথায় দেখবেন লাইভ

ভারতীয় সময় আজ রাত ১১.৩০ মিনিটে শুরু হবে এই মেগা ইভেন্ট। স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে ঘরে বসেই লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন প্রযুক্তিপ্রেমীরা।

কী থাকছে নতুন এই ফোনে

লঞ্চের আগেই লিক হওয়া তথ্য অনুযায়ী, Galaxy S26 Ultra-তে থাকছে আমূল পরিবর্তন। গত বছরের মডেলের তুলনায় এবার ফ্ল্যাট ফ্রেম এবং বড় ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গোলাকার পেরিস্কোপ টেলিফটো লেন্স।

পারফরম্যান্সে বিশ্বরেকর্ড

বেঞ্চমার্ক ডেটা অনুযায়ী, এই ফোনটি পারফরম্যান্সের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।

  • AnTuTu v11 স্কোর: ৩.৭২ মিলিয়ন (অভূতপূর্ব)।
  • Geekbench 6: মাল্টি-কোর স্কোর ১০,৮৯৮।
  • অপারেটিং সিস্টেম: লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬।

ভারতে সম্ভাব্য দাম

অফিসিয়াল দাম এখনও ঘোষণা না হলেও বাজার বিশেষজ্ঞদের মতে ভারতে Galaxy S26 Ultra-র ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে ১,২৯,৯৯৯ টাকা থেকে। হাই-এন্ড ১৬ জিবি + ১ টিবি মডেলটির দাম ১,৬০,০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *