আইফোন ব্যবহারকারীদের জন্য ‘ডার্কসোর্ড’ স্পাইওয়্যার সতর্কতা, সুরক্ষিত থাকতে জরুরি পদক্ষেপ

আইফোন ব্যবহারকারীদের জন্য ‘ডার্কসোর্ড’ স্পাইওয়্যার সতর্কতা, সুরক্ষিত থাকতে জরুরি পদক্ষেপ

বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক ব্যালেন্স হাতিয়ে নিতে সক্রিয় হয়েছে ‘ডার্কসোর্ড’ নামক এক ভয়াবহ স্পাইওয়্যার। সাইবার বিশেষজ্ঞদের মতে, একটি নির্দিষ্ট ব্ল্যাকলিস্টেড লিঙ্ক বা ভুয়ো ওয়েবসাইটে ক্লিক করলেই স্মার্টফোনটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই সুক্ষ্ম সাইবার হানার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং সংবেদনশীল ব্যাংকিং তথ্যের দখল নিচ্ছে অসাধু চক্র।

তদন্তে জানা গেছে, হ্যাকাররা মূলত আইওএস-এর পুরনো ভার্সনগুলোকে নিশানা করে হুবহু আসল সাইটের মতো দেখতে জাল ওয়েবসাইট তৈরি করেছে। একবার এই ফাঁদে পা দিলেই ‘ডার্কসোর্ড’ নিঃশব্দে ফোনে নিজের জাল বিস্তার করে। বিশেষ করে যারা অনলাইন লেনদেনে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে ব্যক্তিগত ছবি, চ্যাট বা আর্থিক তথ্য জনসমক্ষে চলে আসার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপল ইতিমধ্যেই জরুরি সিকিউরিটি প্যাচ জারি করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং দ্রুত আইওএস-এর লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং সন্দেহজনক পপ-আপ এড়িয়ে চলা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *