আকস্মিক বন্ধ হচ্ছে দেশের ৪টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর
March 20, 202612:53 pm

রানওয়ে সংস্কারের জেরে যোধপুর, শ্রীনগর, পুণে ও আদমপুর বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনার নিয়ন্ত্রণাধীন এই বিমানবন্দরগুলোতে ধাপে ধাপে রানওয়ে রিকার্পেটিং-এর কাজ চলবে। এর ফলে অসামরিক বিমান পরিষেবা বড়সড় বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমদধ্যেই ‘নোটাম’ জারি করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প স্লট কো-অর্ডিনেশনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। যাতায়াতের আগে অবশ্যই বর্তমান পরিস্থিতি যাচাই করে নিন।