আকাশছোঁয়া আন্তর্জাতিক বিমান ভাড়া: মধ্যপ্রাচ্য সংকটে পকেটে টান সাধারণ মানুষের

আকাশছোঁয়া আন্তর্জাতিক বিমান ভাড়া: মধ্যপ্রাচ্য সংকটে পকেটে টান সাধারণ মানুষের

ইরান-ইসরায়েল ও মার্কিন উত্তেজনার জেরে আন্তর্জাতিক বিমান ভাড়ায় নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ হওয়ায় বিমান সংস্থাগুলো দীর্ঘতর রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এর সঙ্গে এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় সরাসরি প্রভাব পড়েছে টিকিটের দামে। বিশেষ করে দিল্লি থেকে লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কগামী ফ্লাইটের খরচ আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে।

দিল্লি থেকে লন্ডনের ইকোনমি ক্লাসের ভাড়া যেখানে আগে ৪৫ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে ছিল, বর্তমানে তা বেড়ে ১.৪৯ লক্ষ টাকা ছাড়িয়েছে। একইভাবে দুবাই রুটের ভাড়াও ১২-২০ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৮ হাজার টাকা ছাড়িয়েছে। দীর্ঘ দূরত্বের নিউ ইয়র্কগামী ফ্লাইটের ক্ষেত্রেও ভাড়া পৌঁছেছে ২ লক্ষ টাকার গণ্ডিতে। অনেক ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় এই ভাড়া দ্বিগুণেরও বেশি।

সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ১৫০-২০০ ডলারে পৌঁছানোয় সংকটে পড়েছে বিমান পরিষেবা। ইতিমত্যে ইউরোপগামী বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভাড়াও ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় আন্তর্জাতিক বিমান যাতায়াত এখন সাধারণ যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। পরিবর্তনশীল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *