আকাশছোঁয়া জ্বালানির দাম: বিমান ভাড়া বাড়াল ইন্ডিগো, শেয়ার বাজারে ব্যাপক ধস

বিশ্বজুড়ে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে টিকিটের দাম বাড়িয়েছে ইন্ডিগো। বুধবার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়ার পর সংস্থাটি নতুন ফুয়েল সারচার্জ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি খরচ ইন্ডিগোর মোট ব্যয়ের প্রায় ৪০ শতাংশ হওয়ায় পুরনো ভাড়ায় পরিষেবা বজায় রাখা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
নতুন নিয়ম অনুযায়ী, দূরত্বের ভিত্তিতে টিকিটের মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত সারচার্জ যুক্ত হবে। আন্তর্জাতিক রুটে গত ৩০ দিনে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় বিদেশ ভ্রমণের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২ এপ্রিল থেকেই এই বর্ধিত ভাড়া কার্যকর করা হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানির দামে আংশিক নিয়ন্ত্রণ না থাকলে বিমান ভ্রমণের খরচ সাধারণ মানুষের নাগালের আরও বাইরে চলে যেত।
ভাড়া বাড়ার ঘোষণার পরই বড়সড় ধাক্কা খেয়েছে ইন্ডিগোর পেরেন্ট কো ম্পা নি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার। বৃহস্পতিবার ট্রেডিং সেশনে সংস্থার শেয়ার দর প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। বাজার বিশেষজ্ঞরা ইতিমধ্যে ইন্ডিগোর টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছেন। আকাশছোঁয়া জ্বালানি মূল্য, অতিরিক্ত সারচার্জ এবং শেয়ার বাজারে ক্রমাগত পতনের ফলে সামগ্রিকভাবে এভিয়েশন সেক্টরে বড়সড় সংকটের আশঙ্কা করা হচ্ছে।