আকাশছোঁয়া দর থেকে ৮৭ শতাংশ পতন, টাটা গ্রুপের এই শেয়ারে মাথায় হাত বিনিয়োগকারীদের

আকাশছোঁয়া দর থেকে ৮৭ শতাংশ পতন, টাটা গ্রুপের এই শেয়ারে মাথায় হাত বিনিয়োগকারীদের

টাটা গ্রুপের টেলিকম সংস্থা টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড বা টিটিএমএল-এর শেয়ারে ধস নামায় চরম উদ্বেগে বিনিয়োগকারীরা। গত শুক্রবার বিএসই-তে শেয়ারটির দাম ৫ শতাংশ কমে ৩৩.১৩ টাকায় থিতু হয়েছে, যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জানুয়ারিতে এই শেয়ারের দাম ২৯১ টাকার গণ্ডি ছুঁয়েছিল, যা বর্তমান দরের তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেশি। চলতি বছরের শুরু থেকেই শেয়ারটির বাজারদর ধারাবাহিকভাবে কমছে, যার ফলে কো ম্পা নির বাজার মূলধন বা মার্কেট ক্যাপ হ্রাস পেয়ে ৬৪৭৮.৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

শেয়ারের দাম নিম্নমুখী হলেও কো ম্পা নির আর্থিক লোকসানের পরিমাণ গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট লোকসান ৩১৫ কোটি টাকা থেকে কমে ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রোমোটারদের হাতে ৭৪.৩৬ শতাংশ শেয়ার থাকলেও জুন ২০২৫-এর সর্বোচ্চ দর ৮১.১৬ টাকা থেকে বর্তমানে এটি ৫৮ শতাংশের বেশি কমে লেনদেন হচ্ছে। ২০১৩ সালে বোনাস শেয়ার দিয়ে বিনিয়োগকারীদের চমক দিলেও বর্তমানে লাগাতার দরপতন এবং পরিচালন আয় হ্রাসের কারণে বাজার বিশ্লেষকদের নজরে রয়েছে এই টাটা স্টকটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *