আকাশেই সলিলসমাধি! কাতারে চপার দুর্ঘটনায় মৃত ৭, নেপথ্যে কি কোনো বড় ষড়যন্ত্র?

আকাশেই সলিলসমাধি! কাতারে চপার দুর্ঘটনায় মৃত ৭, নেপথ্যে কি কোনো বড় ষড়যন্ত্র?

কাতার ও তুরস্কের যৌথ সামরিক মহড়ার মাঝেই ভয়াবহ বিপর্যয়। রবিবার কাতারের জলসীমায় ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় কাতার ও তুরস্কের সেনা আধিকারিকসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

নিহতদের মধ্যে রয়েছেন কাতারের ক্যাপ্টেন মুবারক আল মারি, সার্জেন্ট ফাহাদ আল খায়ারিন এবং তুর্কি মেজর সিনান তাসতেকিন। নিখোঁজ ক্যাপ্টেন সাঈদ সামেখের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা ‘আসেলসান’-এর দুই কর্মীও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মধ্যপ্রাচ্যে যখন ইরান ও ইজরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময়ে এই দুর্ঘটনা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। সংযুক্ত আরব আমিরশাহী এই শোকাবহ ঘটনায় কাতার ও তুরস্কের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *