আকাশে উড়ল হারকিউলিস তারপর সব শেষ কলম্বিয়ায় সেনা বিমান দুর্ঘটনায় অন্তত ৬৬ জনের মৃত্যু

আকাশে উড়ল হারকিউলিস তারপর সব শেষ কলম্বিয়ায় সেনা বিমান দুর্ঘটনায় অন্তত ৬৬ জনের মৃত্যু

কলম্বিয়ার দক্ষিণ আমাজন এলাকায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৬৬ জন সেনা সদস্য। সোমবার পুতুমিয়ো বিভাগে রানওয়ে থেকে উড্ডয়নের মুহূর্তেই লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, উড্ডয়নের সময় রানওয়ের শেষে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে বিমানটির একটি ডানা গাছে আটকে যায় এবং সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়। বিমানে থাকা বিস্ফোরক ফেটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ১২৫ জন আরোহীর মধ্যে ৬৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনও ২১ জন নিখোঁজ। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং মোটরসাইকেলে করে আহত সেনাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় বিমান বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *