আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা
February 26, 20268:59 am

দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হলো আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের এই রুট সচল হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, এই পরিষেবা দুই দেশের মানুষের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরও মজবুত করবে এবং পারস্পরিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।