আঙুলের বদলে হাঁটুর এক্সরে! হাসপাতালে চিকিৎসকের বিরল কাঁদে সকলে হতবাক

আঙুলের বদলে হাঁটুর এক্সরে! হাসপাতালে চিকিৎসকের বিরল কাঁদে সকলে হতবাক

বিহারের ভাগলপুরের নায়নাগর রেফারাল হাসপাতালে এক চিকিৎসকের চরম গাফিলতি ও অভব্য আচরণের অভিযোগ তুলে সরব হলেন এক রোগী। হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত দীপক কুমার নামে এক ব্যক্তি বাইক দুর্ঘটনায় বাম পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যান। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক আঙুলের বদলে ভুলবশত তাঁর হাঁটুর এক্স-রে করার নির্দেশ দেন।

এক্স-রে অপারেটর ভুলটি ধরিয়ে দিলে দীপকবাবু পুনরায় চিকিৎসক ডা. অন্বেষার কাছে প্রেসক্রিপশন সংশোধনের জন্য যান। রোগীর দাবি, ভুল স্বীকার করার পরিবর্তে চিকিৎসক অত্যন্ত রুক্ষভাবে বলেন, “ডাক্তার আপনি না আমি?” এরপরই কোনো কথা না শুনে নিরাপত্তারক্ষী ডেকে তাঁকে চেম্বার থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে হাসপাতালের অন্যান্য কর্মীদের হস্তক্ষেপে প্রেসক্রিপশন সংশোধন করা হলে তাঁর এক্স-রে সম্পন্ন হয়।

অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক ডা. অন্বেষা এই ঘটনাকে ‘মানবিক ভুল’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর পাল্টা দাবি, রোগী তাঁর ওপর চিৎকার শুরু করেছিলেন বলেই তিনি নিরাপত্তারক্ষী ডাকতে বাধ্য হন। তিনি কোনো দুর্ব্যবহার করেননি বলেও জানান। তবে এই হাসপাতালকে ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও পরিষেবা না পাওয়া এবং স্ট্রেচারের অভাবে রোগীদের দুর্ভোগের একাধিক নজির রয়েছে এই হাসপাতালে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরকারি স্বাস্থ্য পরিষেবার মান ও চিকিৎসকদের আচরণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *