আজই কি প্রকাশ পাচ্ছে রাজ্যের সেই বহুপ্রতিক্ষিত ভোটার তালিকা
March 20, 20268:10 am

রাজ্যের বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা আজ শুক্রবার প্রকাশ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ঈদের প্রাক্কালে রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের প্রধান বিচারপতি দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষকর্তাদের উপস্থিতিতে আলোচনার পর নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও চূড়ান্ত সবুজ সংকেত এখনও মেলেনি।
প্রায় ২৪ লক্ষ ভোটারের নথিপত্র সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে। তবে উৎসবের আবহে প্রশাসনিক ব্যস্ততা ও আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে এই তালিকা প্রকাশ আপাতত স্থগিত হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারের ভাগ্য আপাতত ঝুলেই রইল।